কক্সবাজারে ৪০০ ঘনফুট গর্জন কাঠ জব্দ

আপডেট : ০৩ মে ২০২০, ২১:২২

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের সংরক্ষিত বন থেকে রাতের আঁধারে কেটে পাচারের সময় প্রায় ৪০০ ঘনফুট গর্জন ট্রি জব্দ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। শনিবার ভোররাতে রামুর বাঘখালী রেঞ্জ ও সদরের বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় আরো জব্দ করা হয়েছে ডাম্পার ভর্তি জ্বালানি কাঠ, অবৈধভাবে উত্তোলিত বালিসহ ট্রাক ও ডাম্পার। এ ঘটনায় পৃথক আইনে মামলা করা হয়েছে। 

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. তহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশ্ব মহামারি করোনার এ সংকটে সর্বত্র আতঙ্ক বিরাজ করলেও বন নিধনকারী কাঠচোরেরা সংরক্ষিত গর্জন মাদার ট্রিগুলো হত্যা করছে।