ভ্রাম্যমাণ প্রতিনিধি
শৈলকুপা উপজেলার গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক জনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত জোয়াদ আলি (৫০) ঐ গ্রামের দলিল উদ্দিনের ছেলে। রবিবার সকালে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান।
