বাজেট প্রণয়নে মতামত দেওয়া যাবে ওয়েবসাইটে

আপডেট : ০৩ মে ২০২০, ২২:০০

ইত্তেফাক রিপোর্ট

আসছে জুন মাসে জাতীয় সংসদে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে। বাজেট প্রণয়নে দেশের সব শ্রেণি-পেশার মানুষের মতামতের মাধ্যমে সরকার বাজেটকে আরো অংশগ্রহণমূলক করার লক্ষ্যে ওয়েবসাইটের মাধ্যমে মতামত গ্রহণের উদ্যোগ নিয়েছে। নতুন অর্থবছরের বাজেট প্রণয়নের আগে বিভিন্ন স্টেকহোল্ডাররা এখানে মতামত প্রদান করতে পারবেন। অর্থমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অর্থ বিভাগের ওয়েরসাইটে (http://www.mof.gov.bd) গিয়ে জাতীয় বাজেট ২০২০-২১ প্রণয়নে মতামত/পরামর্শ (Opinion/Suggestion for Budget 2020-21 Preparation) এই অপশনে ক্লিক করেই যে কেউ তার মতামত প্রদান করতে পারবেন। দেশ বা বিদেশ থেকেও ওয়েবসাইটের মাধ্যমে ফরম পূরণ করে বাজেট প্রণয়ন সম্পর্কে মতামত ও সুপারিশ দেওয়া যাবে। প্রাপ্ত সব মতামত ও সুপারিশ বিবেচনা করা হবে। আরো উল্লেখ্য যে, অর্থ বিভাগের ওয়েবসাইটে (http://www.mof.gov.bd) এবারের বাজেটের সব তথ্য ও গুরুত্বপূর্ণ দলিলও পাওয়া যাবে, যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান পড়তে ও ডাউনলোড করতে পারবেন।