ফায়ার সার্ভিসের ৯ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট : ০৩ মে ২০২০, ২২:০৬

ইত্তেফাক রিপোর্ট

ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৯ সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে এক জন উপসহকারী পরিচালক রয়েছেন। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে এ খবরের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সূত্র জানায়, ফায়ার সার্ভিসের যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে এক জন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সাত জন ফায়াম্যান ও এক জন মেকানিক রয়েছেন।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল সূত্র জানায়, আক্রান্তদের মধ্যে সাত জন সদরঘাট স্টেশনের ফায়াম্যান, যারা বিভিন্ন সময় আগুন নেভানোর জন্য বাইরে গিয়েছিলেন। এছাড়া পোস্তগোলার এক জন কর্মকর্তাসহ দুই জন আক্রান্ত হয়েছেন। তাদের হোম এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রাখা হয়েছে।