সংসদ টিভির শিক্ষা বাতায়নের পাঠদান থেকে বঞ্চিত শিক্ষার্থী
কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
কেরানীগঞ্জে ডিশ লাইন ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ সংসদ টিভিতে প্রচারিত ঘরে বসে পাঠদান শেখা অনুষ্ঠান দেখতে পাচ্ছে না বিভিন্ন শ্রেণিতে পড়ুয়া প্রায় ৯৫ হাজার শিক্ষার্থী। এলাকাবাসী জানায়, এলাকার সব গ্রাহককে ৩ থেকে ৪ হাজার টাকার বিনিময়ে সেপটব বক্স কিনতে গ্রাহককে বাধ্য করছে সিন্ডিকেট। কেরানীগঞ্জের যুবলীগ আহ্বায়ক শিপু আহমেদ ১২টি ইউনিয়নে প্রায় ১২০ জনকে নিয়ে সিন্ডিকেট করে এলাকার ডিশ ব্যবসা নিয়ন্ত্রণ করার অভিযোগ এলাকাবাসীর। শিপু আহমেদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে সে বিষয়টি অস্বীকার করেন।
কেরানীগঞ্জে ১২০ জন ডিশ ব্যবসায়ী এলাকার ডিস লাইল সংযোগ দিয়ে ১৫ লাখ গ্রাহকের কাছ থেকে বছরে কোটি কোটি টাকা আদায় করছে। করোনা ক্রান্তিকালে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে প্রাধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ সংসদ টিভিতে শিক্ষা বাতায়ন নামে শিক্ষা প্রোগ্রাম চালু করেছে। এলাকার শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা নিম্ন ও মধ্যবিত্ত আয়ের গ্রাহক। তারা ৩ থেকে ৪ হাজার টাকা দিয়ে সেপটব বক্স কিনতে না পারায় বিটিভিসহ বাংলাদেশের টিভি চ্যালেনগুলো দেখা থেকে বঞ্চিত হচ্ছে। আর সেপটব বক্স না কেনার কারণে শিক্ষার্থীরা ঘরে বসে টিভির মধ্যে শিক্ষাগ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। টিভির মাধ্যমে গ্রহণ এসব শিক্ষা বঞ্চিত শিক্ষার্থীদের দাবি শিক্ষামন্ত্রীসহ সরকারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করছে যাতে শিক্ষার্থীরা সেপটব বক্স ছাড়াই ডিস লাইনের মাধ্যমে বাংলাদেশর সব টিভি চ্যানেল দেখতে পারে সে ব্যবস্থা নিশ্চিত করা হয়।
