ইত্তেফাক রিপোর্ট
গুলশানের প্রগতি সরণি এলাকায় ব্যাগের ভেতর থেকে দুই মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর পৌনে ১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে, নবজাতক দুটি জমজ। মৃত অবস্থায় কে বা কারা ওই স্থানে ফেলে রেখে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
