বাঞ্ছারামপুরে আওয়ামী লীগের মনোনয়ন
চান সাইদ আহমেদ বাবু

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন সাইদ আহমেদ বাবু। মনোনয়ন প্রত্যাশায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক উপ-কমিটির সদস্য সাইদ আহমেদ বাবু ইতোমধ্যেই উপজেলার ১৩টি ইউনিয়ন ১টি পৌরসভাসহ ১২৬টি গ্রামের দুই লাখ পনের হাজার ভোটারের ঘরে ঘরে গিয়ে মতবিনিময় শেষে গণসংযোগ করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। এসময় তিনি বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিলে আমি বাঞ্ছারামপুর উপজেলাকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবো।
ঝিনাইদহ-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন ২৬ জন
ভ্রাম্যমাণ প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ- ১ (শৈলকুপা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ২৬ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। মনোনয়ন প্রত্যাশিদের মধ্যে রয়েছেন, সাবেক রাষ্ট্রদূত কুটনীতিবিদ ওয়ালিউর রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান এমপি আব্দুল হাই, ঢাকার মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আজাদুল কবির ওরফে কাজী আজাদ, সাবেক শৈলকুপা উপজেলা চেয়ারম্যান নায়েব আলি জোয়ার্দ্দার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলাল, আসফের সভাপতি সাইদুর রহমান সজল, সাবেক শৈলকুপা উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাকিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য মোক্তার হোসেন মৃধা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলি জোয়ার্দ্দার, শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী আশরাফুল আজম, শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন শিকদার সোনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মনোহরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম মোল্লা, ছাত্রলীগের প্রাক্তন সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক, ধলহরা চন্দ্র ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান, কাঁচেরকোল ইউনিয়নের চেয়ারম্যান সালাউদ্দিন জোয়ার্দ্দার মামুন, ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, অধ্যক্ষ বাদশা আলম, মুক্তিযোদ্ধা তোবারক আলী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপিকা কামরুন্নাহার লিপি, ফেরদৌসি বেগম, প্রকৌশলী নজরুল ইসলাম, অ্যাডভোকেট লিটন হোসেন ও মাসুদ রুমি।
ঘাটাইলকে মডেল উপজেলা গড়তে চান ডা. কামরুল হাসান খান
ঘাটাইল (টাঙ্গাইল) সংবাদদাতা আধুনিক ঘাটাইল গড়ার প্রত্যয় নিয়ে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান খান। মহান মুক্তিযুদ্ধে এই পরিবারের রয়েছে অসামান্য অবদান। তার বড় ভাই নাট্যজন মামুনুর রশীদ মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সাথে যুক্ত ছিলেন। ডা. কামরুল হাসান খানও একজন বীর মুক্তিযোদ্ধা। ছাত্র জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শকে হূদয়ে লালন করে আসছেন। তিনি ২০০১ সালের পর থেকে ঘাটাইলের আওয়ামী রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডা. কামরুল হাসান নৌকার মনোনয়ন নিয়ে ঘাটাইলকে একটি আধুনিক সন্ত্রাস, মাদক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসাবে গড়তে চান। তিনি ইতোমধ্যে ঘাটাইল উপজেলার প্রত্যন্ত এলাকায় সাধারণ ভোটারদের সাথে মতবিনিময় করে মাঠ চষে বেড়িয়েছেন।
শ্যামনগরে নিজ খরচে গোলাম রেজার মনোনয়ন কিনলেন দলীয় কর্মীরা

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে নির্বাচনের জন্য এইচ এম গোলাম রেজার পক্ষে মনোনয়ন কিনলেন সংশ্লিষ্ট দলীয় কর্মী ও সমর্থকরা। গতকাল মঙ্গলবার বিকল্পধারা বাংলাদেশ শ্যামনগর শাখার নেতৃবৃন্দ উপজেলা নির্বাচন কমিশন কার্যালয় থেকে ৩০ হাজার টাকা ব্যাংক চালান কপি জমা দিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেন। বিকল্পধারার উপজেলা আহ্বায়ক শেখ আব্দুল হাকিম জানান, নেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে দলীয় নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে নিজ খরচে এইচ এম গোলাম রেজার মনোনয়নপত্র সংগ্রহ করেন। শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে অ্যাডভোকেট মুনছুর রহমান, আব্দুল গণি মাস্টার, ডাক্তার জিয়াউর রহমান, সাহাদাত্ হোসেন, শাহাদাত্ হোসেন, আনছার আলী, ঝন্টু, বিল্লাল, ইছা, ইমদাদুল হক, আকবার সরদার, সহিদ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। সাবেক সংসদ সদস্য এইচ এম গোলাম রেজার সঙ্গে কথা হলে তিনি বলেন, আমার প্রতি কর্মীরা যে ভালোবাসা স্থাপন করেছে সেটা নজিরবিহীন।
মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ে সেমিনার
টাঙ্গাইল প্রতিনিধি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মাওলানা ভাসানীর রাজনীতি ও তাঁর ব্যক্তি-জীবন’ শীর্ষক সেমিনার সোমবার বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলাউদ্দিন। সেমিনারে মুখ্য আলোচক হিসেবে আলোচনা করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আশফাক হোসেন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সামছুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ এর কোর্স টিচার সৈয়দ ইরফানুল বারী। সভাপতিত্ব করেন মাওলানা ভাসানী রিসার্স সেন্টারের পরিচালক ড. মীর মোঃ মোজাম্মেল হক।
ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জনের পক্ষে সংবাদ সম্মেলন
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জনের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার দাবিতে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করা হয়। আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের ব্যানারে নেতাকর্মীরা নাসিরনগর প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান অঞ্জন কুমার দেব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা সদস্য শাহীনা খানম, উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মীর বসির আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউদ্দিন আহমেদ লিটন, নুর আলম প্রমুখ। সংবাদ সম্মেলনে বর্তমান এমপি বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে বাদ দিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশী ১১ জনের মধ্য থেকে যে কাউকে মনোনয়ন দেয়ার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির উদ্বোধন
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বন্দরামপুর আদর্শ একাডেমির পরিচালনা পরিষদের সভাপতি হাফেজ মোঃ শাহজালালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রাশেদা আক্তার। মোঃ রুহুল আমিন মনিরের পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসীন ভুঁঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল আউয়াল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন ও মোঃ আব্দুল সালাম, আওয়ামী লীগ নেতা রাজা মিয়া সওদাগর, বিশিষ্ট ব্যক্তি ফজলুল করিম, আফসার উদ্দিন, রিয়াজ উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ, ইউপি মেম্বার মোঃ আবুল কাশেম প্রমুখ।
রাজবাড়ী জেলা বিএনপির মতবিনিময়
রাজবাড়ী প্রতিনিধি একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকায় জজ বাড়িতে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম কাশেম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রইচ উদ্দিন ডিউক, খন্দকার নুরুল নেওয়াজ, শাহ মোঃ আলমগীর, রেজোয়ান হোসেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম এ খালেদ পাভেল, গোয়ালন্দ উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. এমএ খালেক বলেন, ভেদাভেদ ভুলে সকলে মিলে একত্রে কাজ করে রাজবাড়ী-১ আসন পুনরুদ্ধার করা হবে।
নেত্রকোনায় আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতা
নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আন্তঃউপজেলা বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা সোমবার বিকালে নেত্রকোনা পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। ‘হাওর ও পাহাড়ি অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই নেত্রকোনার ভাগ্য উন্নয়নের প্রধান হাতিয়ার’ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে নেত্রকোনা আঞ্জুমান সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং বারহাট্টা বালিকা উচ্চ বিদ্যালয় রানার আপ হয়। বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার শাহীন মাহমদ। বিতর্ক শেষে আলোচনা করেন প্রবীণ শিক্ষাবিদ অধ্যাপক মতীন্দ্র সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওয়ালিউল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজিদ প্রমুখ।
বালিয়াকান্দিতে মীর মশাররফ হোসেনের
১৭১ তম জন্মবার্ষিকী পালন
বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা একবিংশ শতাব্দীর মুসলিম প্রতিভা কালজয়ী উপন্যাস ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭১তম জন্মবার্ষিকী মঙ্গলবার বালিয়াকান্দিতে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, বাংলা একাডেমির প্রোগ্রাম অফিসার শেখ ফয়সাল আমীন, মীর মশররফ হোসেন ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক এম এ রাজ্জাক, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ ও স্মৃতি সংসদ নেতৃবৃন্দ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. নাসরিন সুলতানা, জায়কা প্রতিনিধি মো. রাসেদুজ্জামান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, নবাবপুর ইউপি সদস্য মো. আবুল হোসেন আলী এসময় উপস্থিত ছিলেন।
