মো. আব্দুল মালেক
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার চিলতলা গ্রামের মুক্তিযোদ্ধা, উপজেলা পরিষদের সাবেক বোটম্যান মো. আব্দুল মালেক (৭০) শনিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি দুই স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। গতকাল রবিবার জোহর বাদ চিলতলা ঈদগাহ মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় একটি পুলিশের চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো.শাহ আলম শোক প্রকাশ করেন।
