করোনা ভাইরাসের ঝুঁকির মধ্যে খুলে দেওয়া হচ্ছে অনেক পোশাক কারখানা। সামাজিক দূরত্ব বজায় রাখতে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের দিয়েছে সতর্কতামূলক স্লোগানের বিশেষ পোশাক। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। শরীরে তিন ফুট দূরত্ব বজায় রাখার স্লোগান লাগিয়েও গায়ে গা লাগিয়ে চলতে দেখা যায় তাদের। গতকাল সাভারের হেমায়েতপুর থেকে তোলা ছবি —আব্দুল গনি