ব্রাইট ক্রিকেট একাডেমী চট্টগ্রামের বিজয় দিবস অনূর্ধ্ব-১৬ টি-২০ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে।
গত শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ব্রাইট একাডেমী দুই রানে ইস্পাহানি ক্রিকেট একাডেমীকে হারিয়ে শিরোপা জেতে। খেলা শেষে চট্টগ্রামের মেয়র আজম নাছিরউদ্দীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
