করোনা চিকিৎসায় সমকামিদের প্লাজমা ব্যবহার করবে না ব্রিটেন 

আপডেট : ০৪ মে ২০২০, ১২:৩৩

করোনা চিকিৎসায় বেশ সাড়া ফেলেছে প্লাজমা থেরাপি পদ্ধতি। যেখানে করোনা থেকে সেরে উঠা মানুষের রক্তের প্লাজমা নিয়ে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়া হয়। আর এই পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশের মতো অনুসরণ করছে ব্রিটেনও। তবে দেশটির পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে যে তারা কোন সমকামি ও উভকামির রক্তের প্লাজমা দিয়ে করোনার চিকিৎসা করবে না।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় বলা হয়, যারা তিন মাসের মধ্যে সমকামিতা বা উভকামিতায় লিপ্ত হয়েছেন তারা প্লাজমা দিতে পারবেন না। কারণ হিসেবে ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বলা হচ্ছে, সমকামিতায় লিপ্ত হলে রক্তে ইনফেকশনের ঝুঁকি থাকে। 

এ বিষয়ে যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্মী অ্যান্ডি রবার্ট টেলিভিশন চ্যানেল আইটিভিকে বলেন, করোনা থেকে সুস্থ হওয়ার পরেও তিনি প্লাজমা  দান করতে পারেনি কারণ তিনি একজন সমকামি। এই নিয়মে  অ্যান্ডি রবার্টের পুরুষ সঙ্গী কেইথ ওয়ার্ডও ক্ষোভ প্রকাশ করেছেন।

 এদিকে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে সমকামিদের মধ্যে নির্দিষ্ট কিছু রোগের সংক্রমণ হওয়ার প্রবণতা রয়েছে। তাই নিরপত্তার স্বার্থে তাদের রক্তের প্লাজমা ব্যবহার করা হবে না। 

ইত্তেফাক/এআর