রঙ্গরস

আপডেট : ০৪ মে ২০২০, ১৯:৫৬

বিদেশি এক খবরের কাগজে এক স্বামী বিজ্ঞাপন দিয়েছেন—

‘যিনি আমার স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন তিনি যদি তার ভরণপোষণ চালিয়ে যান তাহলে আমার বলার কোনো কিছু নেই। কিন্তু যদি আমার স্ত্রী ফিরে আসেন তবে আমি তাঁর নামে ফৌজদারি মামলা করব।’

 

 

বস : কাল তুমি অফিসে আসনি কেন?

কর্মচার : সত্যি কথা বলতে কি স্যার কাল রাতে একটু বেশি মদ্যপান করেছিলাম। রাতে ঘুমিয়ে সকালে উঠে অফিসে যাওয়ার আগে দাড়ি কামাতে গিয়ে দেখি আয়নায় আমি নেই! তখনই বুঝলাম আমি অফিসে চলে গেছি! ফের আমি ঘুমিয়ে পড়লাম।