ঘরে বসেই বাজার ও ইফতার

আপডেট : ০৪ মে ২০২০, ১৯:৫৭

ঢাকা ও চট্টগ্রামের সুপারশপগুলোর অনেকগুলোই নিজস্ব ব্যবস্থাপনায় নিত্যপণ্য ও ইফতারি হোম ডেলিভারি দিচ্ছে। সেইসঙ্গে অনলাইনে অর্ডার করে ইচ্ছেমতো বাজার ও ইফতারি করে নিতে পারেন ঘরে বসেই। তেমনি কিছু প্রতিষ্ঠানের তথ্য তুলে ধরা হলো—

মিনা বাজার :মিনা বাজারের অনলাইন কেনাকাটা মিনা ক্লিক। তাদের ফেসবুক পেজ (www.facebook.com/meenabazar.bd) থেকে মিলবে সব তথ্য।

স্বপ্ন :ঢাকা, চট্টগাম ও সিলেটে হোম ডেলিভারির জন্য রয়েছে আলাদা আলাদা ফোন নম্বর। স্বপ্নের ফেসবুক পেজে (www.facebook.com/Shwapno.ACILL) সেসব ফোন নম্বর রয়েছে।

আগোরা : আগোরা থেকে ফোন করে (০১৫১১৫০৬০৮০) এবং অনলাইন সহজ ফুডের মাধ্যমে কেনাকাটা করা যাবে।

ইউনিমার্ট :ঢাকায় ইউনিমার্টের দুটি শাখা রয়েছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ফোনে এসএমএস করে অর্ডার দেওয়া যাবে। ফোন— গুলশান (০১৯৫৮১০৮৬৭২) ও ধানমন্ডি (০১৬২০০১৪৩৫৫)। ইউনিমার্টের রমজান উপলক্ষে বিশেষ সংযোজন ইফতারি।

চালডাল : কাঁচাবাজার বা শুকনা খাবার—সবই মিলবে চালডাল ডটকমে। যোগাযোগ: www.chaldal.com

অ্যাপে ইফতারি :সহজ ফুড, পাঠাও ফুড, উবার ইটস ও ফুড পান্ডার মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে ইফতারি অর্ডার করা যাবে নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে। অবশ্য কিছু রেস্তোরাঁ নিজস্ব ব্যবস্থাপনায় ফেসবুক বা মুঠোফোন নম্বর ব্যবহার করে ইফতারি বা সেহেরির অর্ডার নিয়ে গ্রাহকের ঘরে পৌঁছে দিচ্ছে। রাজধানীর পান্থপথের মাদল খাবারঘরের প্রায় ৩০ ধরনের ইফতারি পেতে ফোন:০১৭১১৮১৭৬৯১।