তৃষ্ণা মেটাতে

আপডেট : ০৪ মে ২০২০, ১৯:৫৮

গরমের এই সময়ে সারাদিন রোজা থাকার পর ইফতারের সময় পানীয় জলের তৃষ্ণাটা বেশি থাকে। এই প্রয়োজন মেটাতে আপনি চাইলে ঘরে বসেই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কয়েকটি শরবত

তরমুজের জুস

 

উপকরণ :তরমুজ কুঁচি ২ কাপ, লবণ, গোলমরিচ গুঁড়া, বিট লবণ ১ চিমটি, চিনি ৩ টেবিল চামচ, তরল দুধ ১ কাপ।

প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।

 

খেজুরের মিল্ক শেক

 

উপকরণ :খেজুর ১/৩ কাপ, ঠান্ডা দুধ ১ কাপ, বরফ কুচি ৩/৪টি।

প্রণালি :সবগুলো উপকরণ খুব ভালো করে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে মজাদার ঠান্ডা ঠান্ডা খেজুরের মিল্ক শেক। এরপর একটি সার্ভিং গ্লাসে ঢেলে মনের মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার খেজুরের মিল্ক শেক।

 

কাঁচা আমের জুস

 

উপকরণ :কাঁচা আম কুঁচি করা ১ কাপ, পুদিনা পাতা ১০টি, চিনি ৪ টেবিল চামচ, ধনিয়া পাতা কুঁচি ১ টেবিল চামচ, বিট লবণ ১ চা চামচ, লেবুর রস ১ চা চামচ, কাঁচামরিচ কুঁচি ১টি (বড়), জিরা গুঁড়া ১/২ চা চামচ, লবণ ১/২ চা চামচ, পানি ২ কাপ।

প্রণালি :সমস্ত উপকরণ একসঙ্গে ঠাণ্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এরপর ছেঁকে নিয়ে পরিবেশন করুন।