করোনা ভাইরাসের প্রকোপে চলমান আর্থিক সংকট নিরসনে ব্যাংক ঋণ নিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আসন্ন ভারত সিরিজ আয়োজনে ৫০ মিলিয়ন ডলার ব্যাংক ঋণ নিশ্চিত করেছে সিএ, জানিয়েছে সিডনি হেরাল্ড মর্নিং। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে আসার কথা ভারতের। যদিও করোনা পরিস্থিতিতে অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে সিরিজটি। যদি করোনা ভাইরাসের কারণে ভারত এই সফরে না আসে তবে সিরিজটির ক্ষতিপূরণ হিসেবে মোট ২০০ মিলিয়ন মার্কিন ডলারের অগ্রিম হিসেবে এই অর্থ পেল সিএ। ইতিমধ্যে ২০০ স্টাফকে ছুটি দিয়ে ২০ শতাংশ খরচ কমিয়েছে সিএ। তবে ভারত যদি এই সফরে না যায় তাহলে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রায় ৩০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার ক্ষতি হবার আশঙ্কা রয়েছে।
