সখীরে’খ্যাত কণ্ঠশিল্পী তানভীর শাহিন দীর্ঘ ২৪ বছরের মিউজিক ক্যারিয়ারে বাংলাদেশসহ নিউইয়র্কে এক জনপ্রিয় নাম। যুক্তরাষ্ট্রের একাধিক সিটিতে রেকর্ডসংখ্যক কনসার্ট করেছেন। পাশাপাশি সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবেও কাজ করেন তিনি। এর বাইরে নিজের সলো ক্যারিয়ারের পাশাপাশি ‘পিসডোভ’ নামে একটি ব্যান্ড গড়ে তুলেছিলেন। এরপর দীর্ঘদিন ব্যান্ডটির কার্যক্রম বন্ধ থাকে।
দীর্ঘ বিরতির পর আবারো নতুন লাইনআপ নিয়ে তানভীর শাহিন তার নতুন ব্যান্ড ‘পিসডোভ’-এর কার্যক্রম শুরু করেছেন। নতুন বছরে এরই ভেতরে নিজেদের ব্যান্ড অ্যালবাম ও ১২টি স্টেটে প্রায় ১৫টি কনসার্টের প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছেন তারা।
নতুন লাইনআপে কণ্ঠশিল্পী তানভীর শাহিনের পাশাপাশি ভোকাল হিসেবে থাকছেন নাভিন। এছাড়া বেস গিটারে মীর্জা মনুসহ মোট ৫ জনের একটি ব্যান্ডদল গড়ে তোলা হয়েছে।
