বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
বিজয়নগরে সোমবার দুপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে। আহত ইয়ারমিন (৩), আমজাদ খান (৫৫), হাসিম (৪৫), মনির (৩০), হাফিজ (২০), মিশু (২৫), আনোয়ার (৩৫), মাসুক (৩৩), ফুলনেছাসহ (৬৫) আহতদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হরষপুর ইউনিয়নের এক্তারপুর গ্রামের সাবেক মেম্বার হাসেম ও জহির মুহুরির বাড়ির সামনের রাস্তার জায়গা নিয়ে পূর্ববিরোধের জের ধরে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ পরস্পরের ওপর হামলা চালায়।
