চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অর্ধশতাধিক ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুই জন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। গতকাল সোমবার দুপুর পৌনে ৩টার দিকে পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শহিদ আব্দুর রব হলের পিছনে অভিযান চালিয়ে তাদের আটক করে প্রক্টরিয়াল বডি। আটককৃতরা হলেন, হাসান, নাছির ও মহিউদ্দিন। হাসান বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের কর্মচারী। মহিউদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের কর্মচারী ও নাছির ক্যাম্পাসের একজন দোকানদার।
