দীপ্ত টিভিতে আজ রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘আইজু ভাই ঘুমাতে চায়’। প্রেমের খেলায় ঘুমকে ফিরে পাওয়ার গল্প নিয়ে আহমেদ খান হীরক ও ওয়াহিদুজ্জামান সবুজের রচনায় নাটকটি পরিচালনা করেছেন ফিরোজ কবীর ডলার। নাটকটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, অর্শা, এহসানুল হক মিনু প্রমুখ।
