আসুন গরিবদের পাশে দাঁড়াই

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৪৯

করোনা ভাইরাস গোটা বিশ্বে আলোচনার বিষয়বস্তু। পুরো বিশ্ব থমকে গেছে এই ক্ষুদ্র ভাইরাসের কাছে! বাংলাদেশেও শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, কলকারখানা বন্ধ। পাশাপাশি অনেক এলাকা লকডাউন করা হয়েছে। যার ফলে দিন এনে দিন খাওয়া মানুষ এখন অসহায়। মার্চের মাঝামাঝি থেকে মে—দেড় মাসেরও বেশি সময় ধরে কাজ নেই এই গরিব শ্রেণির মানুষের। এই মহাসংকটময় মুহূর্তে আমরা যদি গরিবদের পাশে দাঁড়াই, তাহলে একদিকে যেমন গরিবেরা কোনোভাবে খেয়ে বেঁচে থাকতে পারবে অন্যদিকে আমরা সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারব।

সৌরভ শেখ

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,

কুষ্টিয়া