স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনা আক্রান্ত হয়েছে ১ হাজার ৫৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৭ জন। সিভিল সার্জনের তথ্য মতে, ২৪ ঘণ্টায় গতকাল সোমবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় ১৯৫ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছে ২৭ জন। এ নিয়ে জেলায় ৩৫২৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে গণতন্ত্রী পার্টির জেলা শাখার সভাপতি হাজী মাহতাব উদ্দিনসহ ২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত জেলায় মৃত্যুর সংখ্যা ৫০ জন। ২৪ ঘণ্টায় এক জন সুস্থ হয়েছেন।
