কোটালীপাড়ায় বিদ্যুত্স্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২০, ২১:৫৮

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা

কোটালীপাড়ায় তৃপ্তি বৈদ্য (২০) নামের এক গৃহবধূ বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। সোমবার সাদুল্লাপুর ইউনিয়নের পিড়ারবাড়ী  গ্রামে  এ ঘটনা ঘটে। তৃপ্তি বৈদ্য পিড়ারবাড়ী গ্রামের রিপন মল্লিকের স্ত্রী।

কোটালীপাড়া থানার ওসি শেখ লুত্ফর রহমান বলেন, তৃপ্তি বৈদ্য তার নিজ ঘরে আইপিএসে লাইন দিতে গিয়ে বিদ্যুত্তায়িত হন। পরিবারের লোকজন তৃপ্তি বৈদ্যকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।