বরিশালে করোনা ওয়ার্ডে যুবকের মৃত্যু

আপডেট : ০৪ মে ২০২০, ২২:৩০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিত্সাধীন অবস্থায় রবিবার দিবাগত রাতে ঢাকাফেরত এক যুবক (২২) মারা গেছেন। নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা যুবক দুই দিন আগে ঢাকা থেকে বরিশালে এসেছেন। হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, অসুস্থ অবস্থায় শনিবার দুপুর আড়াইটার দিকে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয় ঐ যুবক। জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে তাকে রাত আড়াইটার দিকে করোনা ইউনিটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর আগেই বিকালে ঐ যুবকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

সূত্রমতে, বর্তমানে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১৪ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন। এরমধ্যে ছয় জন করোনায় আক্রান্ত। বাকি আট জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।