জামালপুর-৩ আসনে ১৩৯টি ভোট কেন্দ্রের সবগুলোর বেসরকারি ফলাফল পাওয়া গেছে। আওয়ামী লীগের প্রার্থী মির্জা আজম নৌকা প্রতীকে ৩ লাখ ৮২ হাজার ১৬২ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। এআসনে ১৩৯টি কেন্দ্রে মধ্যে মির্জা আজম নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ লাখ ৮৬ হাজার ৮২৮। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৬৬৬ ভোট।
আরো পড়ুন: অবিলম্বে ভোট বাতিল করা হোক, পুনঃনির্বাচন চাই: ঐক্যফ্রন্ট
প্রসঙ্গত, মির্জা আজম একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বর্তমান প্রতিমন্ত্রী। তিনি ১৯৯১, জুন ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে জামালপুর-৩ (সংসদীয় আসন নং: ১৪০) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ এবং ২০০৮ সালে তার নিজ দল সরকার গঠন করার পর সরকারদলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়ার পর থেকে তিনি একই বছরের ১২ জানুয়ারি হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
ইত্তেফাক/বিএএফ
