করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতের স্পেনের লকডাউন ধীরে ধীরে শিথিল করা হলেও গণপরিবহনের ভেতর বাধ্যতামূলক সবাইকে মাস্ক পরার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। সোমবার থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা রয়েছে বলা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ বিষয়ে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন গণপরিবহনের স্টেশনসহ বিভিন্ন এলাকায় ৬০ লাখ মাস্ক সরবরাহের কাজ চলছে। এছাড়াও আরও ৭০ লাখ মাস্ক স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষকে দেওয়া হবে।
খবরে জানা যায়, লকডাউন চলাকালে ১৪ মার্চ থেকে স্প্যানিশরা খাবার বা ওষুধ কিনতে, প্রয়োজনে কাজে যেতে এবং কুকুরকে বাইরে হাঁটতে নিয়ে যেতে বের হওয়ার সুযোগ পেতেন। তবে নতুন নির্দেশনায় ভিন্ন ভিন্ন বয়সীদের ঘরের বাইরে শরীরচর্চার জন্য সময় ভাগ করে দেওয়া হয়েছে। প্রাপ্তবয়স্করা এখন স্থানীয় সময় সকাল ৬টা থেকে ১০টা এবং রাত ৮টা থেকে ১১ টা পর্যন্ত হাঁটতে বা খেলাধুলা করতে পারবেন।
জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে, ইউরোপের মধ্যে এখন পর্যন্ত ইতালিতেই সবচেয়ে বেশি করোনায় মৃত্যু হয়েছে। এরপর রয়েছে যুক্তরাজ্য ও স্পেন। এ পর্যন্ত ইতালিতে মারা গেছে ২৮ হাজার ৭১০ জন, যুক্তরাজ্যে ২৮ হাজার ২০৫ ও স্পেনে ২৫ হাজার ১০০ জন।
আরও পড়ুন: করোনায় ৮শ’ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব নেতারা: ইউরোপীয় কমিশন
ইউরোপের মধ্যে স্পেনের লকডাউনই সবচেয়ে কঠোর ছিল দেশটির প্রশাসন। এনিয়ে স্পেনের প্রধানমন্ত্রী সানচেজ বলেছেন, তার দেশের মানুষ এখন লকডাউনের সময়কার ত্যাগের পুরষ্কার পাচ্ছে।
ইত্তেফাক/আরআই
