গ্রীন ডেল্টা ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড ও সহযোগী প্রতিষ্ঠান অক্সফাম বাংলাদেশ এবং স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান সানক্রেড ওয়েলফেয়ার ফাউন্ডেশন পরীক্ষামূলক আকারে সম্প্রতি সিলেটের সুনামগঞ্জের তাহিরপুর হাওর এলাকায় ৩১৬ জন কৃষককে সূচকভিত্তিক শস্যবিমার আওতায় নিয়ে এসেছে। হাওর এলাকায় বন্যার ক্ষয়ক্ষতির ঝুঁকিকে আর্থিক মূল্যে রূপান্তর করে গ্রীন ডেল্টা অতিরিক্ত বৃষ্টিপাত ও নদীসৃষ্ট বন্যা থেকে সম্ভাব্য ক্ষতি নিরসনের লক্ষ্যে চলতি বছরের ২৮ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত বিমা সুবিধাটি প্রদান করবে। এই বিমার আওতায় ফসলের ক্ষতি হলে বিমাকৃত কৃষক অতিরিক্ত বৃষ্টিপাত এবং বন্যার পানির উচ্চতা ও স্থায়িত্বের ওপর নির্ভর করে বিমা দাবি পেতে পারেন। নদীসৃষ্ট বন্যার ক্ষেত্রে ৬ দশমিক ৮ মিটারের বেশি পানি থাকলে এবং অতিরিক্ত বৃষ্টিপাতের ক্ষেত্রে টানা ৩ দিনে ১২৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হলে সর্বোমোট ক্ষয়ক্ষতির ওপর স্থায়িত্বভেদে সর্বোচ্চ ১২ হাজার টাকা পর্যন্ত বিমা দাবি পাবেন।—প্রেস বিজ্ঞপ্তি
