পিসিবির আর্থিক সাহায্য

আপডেট : ০৫ মে ২০২০, ২১:০০

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রথম শ্রেণির ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল ও গ্রাউন্ডসম্যানদের আর্থিক সহায়তা দেবে। প্রথম শ্রেণির ক্রিকেটাররা পাবেন ২৫ হাজার রুপি, ম্যাচ অফিশিয়ালরা আবে ১৫ হাজার রুপি এবং গ্রাউনডসম্যানরা পাবেন ১০ হাজার রুপি করে। আসন্ন ঈদের আগেই এই অর্থ তারা বুঝে পাবেন বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়। পিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘কারা এই সাহায্য পাবে তাদের নাম বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হবে না। তবে যারা এই সাহায্য পাবে তাদের কাছে তা পৌঁছে দেওয়া হবে।’ করোনা দুর্যোগের সময় এর মধ্যেই পিসিবি সেদেশের প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি রুপি প্রদান করেছে।