বরিশাল অফিস
বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। সোমবার বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে হাসপাতালের প্রতিনিধিদের হাতে সুরক্ষা সামগ্রী প্রদান করেন ফরচুন গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান মো. মিজানুর রহমান। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান জানান, হাসপাতাল কর্তৃপক্ষের চাহিদা মোতাবেক ফরচুন গ্রুপ ২০০ পিস পিপিই, ২০০ পিস এন-৯৫ মাস্ক, ৩০০ পিস হেড কভার, ১ হাজার পিস সার্জিক্যাল মাস্কসহ অন্যান্য সুরক্ষাসামগ্রী প্রদান করেছে। এ সময় জানানো হয়, ফরচুন গ্রুপের পক্ষ থেকে ফ্যাক্টরির কর্মকর্তা-কর্মচারীসহ নিম্ন আয়ের মানুষের মধ্যে শিল্পনগরীতে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
