কাউখালী (পিরোজপুর) :গতকাল মঙ্গলবার বিকালে পিরোজপুরের কাউখালীতে অতিদরিদ্র দিনমজুর এবং করোনা ভাইরাসের সংক্রমণজনিত কারণে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল মানুষের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি আবু সাঈদ মিঞা মনুর ব্যক্তিগত উদ্যোগে সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ইফতারসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আমিনুল রশীদ মিলটন, উপজেলা জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শাহআলম নসু, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন প্রমুখ। ইফতারসামগ্রী বিতরণের আগে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় —ইত্তেফাক