রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা
রায়পুরে এক শিশুর (১৩) নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলায় এটিই প্রথম করোনা ভাইরাস সংক্রমণের ঘটনা। সোমবার রাতে ঐ শিশুর নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। মঙ্গলবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন।
এর আগে চট্টগ্রাম বিআইটিআইডি হাসপাতালের পিসিআর ল্যাবে থেকে এ তথ্য লক্ষ্মীপুর জেলার সিভিল সার্জন আবদুল গাফ্ফারকে জানানো হয়। এ ঘটনায় একটি প্রাইভেট হাসপাতাল ও ঐ শিশুর বাড়ির পাঁচটি পরিবারকে লকডাউন করেছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরীন চৌধুরী বলেন, রায়পুরে এই প্রথম কোনো ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হলো।
