মহম্মদপুরে লকডাউন নিয়ে সংঘর্ষে আহত ৭

আপডেট : ০৫ মে ২০২০, ২১:২৯

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরের পানিঘাটা গ্রামে সোমবার রাতে স্থানীয়ভাবে লকডাউন দেওয়া, তা না মানা এবং পরস্পরকে দোষারোপ করে দুই পক্ষের সংঘর্ষে সাত জন আহত হয়েছেন। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, মহম্মদপুর উপজেলার পানিঘাটা গ্রামে পাশাপাশি দুই বাড়ির লোকজনের মধ্যে লকডাউন মানা না মানা নিয়ে পরস্পরকে দোষারোপ করে সংঘর্ষ হয়। এতে সাত জন আহত হয়েছে।