ঝিনাইদহে তিন চিকিত্সকসহ করোনায় আক্রান্ত আরো ৭

আপডেট : ০৫ মে ২০২০, ২১:৩০

ভ্রাম্যমাণ  প্রতিনিধি

ঝিনাইদহে তিন জন চিকিত্সকসহ সাত জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৮ জনে। 

সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালের দুই জন ও কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক জন চিকিত্সক রয়েছেন। মঙ্গলবার সকালে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ এসেছে। ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত সাত জন চিকিত্সক ও নয় জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলো।