সাংবাদিক খুরশীদ আলম
চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য খুরশীদ আলম বশীর (৬৯) গতকাল মঙ্গলবার আসাদগঞ্জের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি. ..রাজিউন)। তিনি দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে রেখে যান। বাদ জোহর হযরত বদর শাহ মসজিদ সংলগ্ন মাঠে জানাজা শেষে সেখানকার কবরস্থানে তাকে দাফন করা হয়।
