ছিন্নমূল মানুষদের কথা ভাবুন

আপডেট : ০৫ মে ২০২০, ২১:৫২

করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়ছে। সরকার বারবার সাধারণ ছুটি বাড়িয়ে সর্বসাধারণকে কঠোর সচেতনতা ও সুরক্ষায় ঘরে থাকার নির্দেশ দিচ্ছে। দেশের কয়েক লাখ ছিন্নমূল মানুষ আমাদের অনেকেরই চিন্তা ও পরিকল্পনার বাইরে। স্বাভাবিক সময়ে যারা বিভিন্ন স্টেশন ও ফুটপাতে থাকে। বর্তমান ক্রান্তিকালে তাদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি গুরুত্বপূর্ণ তাদের থাকার বন্দোবস্ত করা। নইলে এদের কারণেই সংক্রমণ পরিস্থিতি চরম নাজুক হতে পারে। তাই সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দুর্যোগকালীন আশ্রয়কেন্দ্রে তাদের থাকার ব্যবস্থা করা দরকার। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কাম্য।

মোহাম্মদ ফয়সাল

১৪৬ ডি টি রোড,

পূর্ব মাদারবাড়ি, চট্টগ্রাম