মুহম্মদ আনিসুল হক
৬ মে ২০২০ খ্রিষ্টাব্দ, বুধবার
আজ ২৩ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ এবং ১২ রমজান ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ২১ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৬। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র। আপনার শুভ সংখ্যা: ৬। শুভ বার: শুক্র। শুভ রত্ন: হীরা। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)
দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। পারস্পরিক সামাজিক সম্পর্ক ভালো থাকবে। অবিবাহিতদের কারো কারো বিয় হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)
শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রুদের দুর্বল ভাবা ঠিক হবে না। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর ভালো যাবে না। অবহেলা না করে চিকিত্সা নিন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)
প্রেম-ভালোবাসার জন্য সময় অনুকূল থাকতে পারে। মনের মানুষের কাছে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন। সম্ভাব্যক্ষেত্রে কারো সন্তান লাভ হতে পারে। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)
প্রয়োজনে আত্মীয়দের সহযোগিতা পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকতে পারে। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)
প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষা করতে চেষ্টা করুন। পড়াশোনায় আনন্দ পাবেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
মানসিক প্রশান্তি বজায় থাকবে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করতে চেষ্টা করুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)
কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। শরীর ভালো যাবে না। ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলুন। অকারণ ব্যয় পরিহার করুন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)
আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। ট্রেড ইউনিয়ন-কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মপরিবেশ অনুকূল থাকতে পারে। কর্মস্থলে সিনিয়রদের সহযোগিতা পেতে পারেন। সামাজিক কাজে অংশ নিতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সামাজিক যোগাযোগ চালিয়ে যান। সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। ভাগ্যোন্নয়নের প্রচেষ্টা জোরদার করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিনটি মিশ্র সম্ভাবনাময়। কোনো ধরনের সামাজিক সমস্যার উদ্ভব হতে পারে। রিপুকে সংযত রাখুন। অন্যথায় বদনাম হতে পারে। শারীরিক অসুখ-অশান্তিকে অবহেলা করা ঠিক হবে না।
