ঢাকা-৫ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা লাইফ সাপোর্টে রয়েছেন। রাজধানীর পান্থপথে স্কয়ার হাসাপাতালে তিনি চিকিত্সাধীন। শাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত সত্তরোর্ধ্ব হাবিবুর রহমান মোল্লা গত ২৭ এপ্রিল থেকে ওই হাসপাতালে ভর্তি। আজ বুধবার সকালে চিকিত্সকরা এ ব্যাপারে ব্রিফিং করবেন বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
এমপি মোল্লার ব্যক্তিগত সহকারী জামাল উদ্দিন পাটোয়ারি গতকাল রাতে ইত্তেফাককে জানান, তার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। সেখানে ফলাফল নেগেটিভ এসেছে।
