মেহেরপুরের গাংনীতে দ্বিতীয় দফায় আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে একজন মেহেরপুর জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স, একজন প্রবাস ফেরত এবং একজন ঢাকা ফেরত রয়েছে। এর আগে প্রথম দফায় ২ জন আক্রান্ত হয়। এনিয়ে জেলায় ৬ জন করোনা আক্রান্ত হলো।
বুধবার (৬ মে) মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে মুজিবনগরে ২জন, সদরে ২জন এবং গাংনীতে ২ জন রয়েছে। মুজিবনগরে ইদ্রিস শাহ নামের একজন ইতমধ্যে মারা গেছেন। বাকি ৫জন নিজ নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। নতুন আক্রান্ত রোগীসহ তাদের আশেপাশের ১০ বাড়ি লকডাউন করা হয়েছে।
আরও পড়ুনঃ আগামীকাল থেকে মসজিদে জামাতে ৫ ওয়াক্ত নামাজ ও তারাবি পড়া যাবে
এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ৩ জন মৃত্যুবরণ করেছেন। তাদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী এবং ২ জন ঢাকার ভেতরের ও ১ জন ঢাকার বাইরের। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জনে। বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর মহাখালিস্থ স্বাস্থ্য অধিদফতর থেকে দেশে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ইত্তেফাক/ এমএএম
