কার্টুনিস্ট কিশোর ও লেখক মুশতাক কারাগারে

আপডেট : ০৬ মে ২০২০, ১৮:১৮

ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেয়ায় রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার এ আদেশ দেন। 

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার উপ-পরিদর্শক জামশেদুল ইসলাম আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এসময় আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার কার্টুনিস্ট কিশোরকে কাকরাইল ও লেখক মুশতাককে লালমাটিয়ার বাসা থেকে আটক করে র‌্যাবের একটি দল। 

ইত্তেফাক/কেকে