ইত্তেফাক রিপোর্ট
প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতে কর্মরত কর্মস্থলে দুর্ঘটনায় নিহত, আহত, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত কিংবা অসুস্থ—এমন দুই হাজার শ্রমিককে সোয়া ছয় কোটি টাকা চিকিত্সা সহায়তা প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে চিকিত্সার জন্য আবেদনকৃত শ্রমিকদের আবেদন যাচাই-বাচাই শেষে এক হাজার ৯৬০ জন শ্রমিকের নিজ নিজ নামে ইস্যুকৃত অর্থ পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল এ তথ্য জানানো হয়।
