সুলভ মূল্যে রাজধানীতে পণ্য বিক্রি করছে মেঘনা গ্রুপ

আপডেট : ০৬ মে ২০২০, ২১:২১

করোনা ভাইরাস দুর্যোগ মোকাবিলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে সুলভ মূল্যে তাদের ফ্রেশ ব্র্যান্ডের ভোগ্যপণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে। এ গ্রুপ পাঁচটি ট্রাকে ১৮টি পণ্য বিক্রি করবে। ট্রাকগুলো একেক দিন একেক জায়গায় পণ্য বিক্রি করবে। স্পটগুলো হলো তেজগাঁও, কাওরান বাজার, মোহাম্মদপুর, নিউ মার্কেট, কল্যাণপুর, আসাদগেট, মহাখালী, বাড্ডা, রামপুরা, বনশ্রী, কুড়িল, খিলক্ষেত, শাহজাদপুর, উত্তরা, হাজিক্যাম্প, কামারপাড়া, টঙ্গী, মিরপুর ১, মিরপুর ১১, আনসার ক্যাম্প, ইসিবি চত্বর, ভাষানটেক, শেওড়াপাড়া, মগবাজার, পল্টন, শান্তিনগর, মতিঝিল, খিলগাঁও তালতলা, কমলাপুর ও যাত্রাবাড়ী। - প্রেস বিজ্ঞপ্তি