স্থানীয় জনসাধারণের মধ্যে বিতরণের লক্ষ্যে ছাতকের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবিরের কাছে সম্প্রতি ১ হাজার মাস্ক হস্তান্তর করেছে লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড। কোম্পানির পক্ষে এই মাস্কগুলো হস্তান্তর করেন প্ল্যান্ট ম্যানেজার হারপালসিং এবং কমিউনিটি ও স্টেকহোল্ডার রিলেশনস এক্সিকিউটিভ মোহাম্মদ উল্লাহ
০০০
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে দৈনন্দিন প্রয়োজনীয় শতাধিক পণ্যে বিশেষ ছাড় ও অফার দিয়েছে দেশের জনপ্রিয় রিটেইল চেইন শপ ‘ডেইলি শপিং’। এসব পণ্যের মধ্যে রয়েছে দুধ, তেল, গুঁড়া মসলা, জুস, বেভারেজ, বিস্কুট, নুডলস, টয়লেট্রিজ, পারসোনাল কেয়ার ও বিভিন্ন ধরনের সুরক্ষাপণ্য। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে মানুষের চলাচলের সীমাবদ্ধতা থাকায় সব শোরুম থেকে হোম ডেলিভারিরও ব্যবস্থা করেছে ডেইলি শপিং।
০০০
চট্টগামের করোনা চিকিত্সায় সহায়তার জন্য টি কে গ্রুপের এমডি মোহাম্মদ আবুল কালামের উদ্যোগে নগরীর চট্টগ্রাম জেনারেল হাসপাতাল এবং হলিক্রিসেন্ট করোনা বিশেষায়িত হাসপাতালে চিকিত্সকদের জন্য ৭০০ পিপিই প্রদান করা হয়। সম্প্রতি টি কে গ্রুপের পক্ষে প্রতিষ্ঠানের ব্র্যান্ড ম্যানেজার মো. আশরাফুল হোসেন পিপিইসমূহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন০
