চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ টিপু শীল নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পোস্ট অফিস গলি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় চন্দনাইশ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র্যাব-৭-এর অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ জানান, গ্রেফতার টিপু শীল এক জন অস্ত্র ব্যবসায়ী। অস্ত্র বেচাকেনার সময় গোপন সংবাদের ভিত্তিতে হাতেনাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শিশু অপহরণ ও গাড়ি চুরির অভিযোগে বিভিন্ন থানায় দুইটি মামলা রয়েছে।
