ম্যারাথনে বেন স্টোকস

আপডেট : ০৬ মে ২০২০, ২১:৪২

স্পোর্টস ডেস্ক

ইংলিশদের বিশ্বকাপ জেতানো বেন স্টোকস এবার যোগ হলেন করোনা ভাইরাসের বিপক্ষে চলমান লড়াইয়ে। মঙ্গলবার এক ঘণ্টা ৩৯ মিনিট তিনি দৌড়েছেন ম্যারাথনে। এখান থেকে সংগ্রহ করা অর্থের পুরোটাই প্রদান করবেন ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস)।

ইংলিশ এই তারকা ক্রিকেটার নিজের বাড়ির পাশ থেকে উত্তর-পূর্ব দিকে এক ঘণ্টা ৩৯ মিনিট দৌড়ান স্টোকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের দৌড়ানোর ভিডিও পোস্টও করেছেন তিনি। তিন জন রুকি ক্রিকেটার এই দারুণ বুদ্ধি নিয়ে এসেছেন। স্বাস্থ্যকর্মীদের সহায়তায় অর্থ সংগ্রহের জন্য ‘ন্যাশনাল হেলথ সার্ভিস এবং সেই সঙ্গে ন্যাশনাল চিলড্রেন্স ক্রিকেট চ্যারিটি চান্স টু শাইন’ সকলকে ম্যারাথনে অংশগ্রহণের জন্য অনুরোধ করেছেন বেন স্টোকস। আর সেই সঙ্গে সকল সমর্থককেও এখানে দান করার জন্য অনুরোধ করেছেন।

স্টোকস নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এটা আসলে অনেক কঠিন ছিল। আপনারা সবাই দয়া করা দান করুন। যে যেভাবে পারেন সাহায্য করুন। এটা সকলের ভালোর জন্য।’