শোক সংবাদ

আপডেট : ০৬ মে ২০২০, ২১:৪৮

আকতার খান

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের কলেজ রোডের বাসিন্দা মো. আবুল হোসেন খানের বড়ো ছেলে আমেরিকা প্রবাসী মো. আখতারুজ্জামান খান আকতার (৬২) ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির আজীবন সদস্য এবং দৈনিক কালের বার্তার বার্তা সম্পাদক ও মির্জাপুর বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. আতোয়ার রহমান খান সাহাদতের বড়ো ভাই। আকতার খান দীর্ঘ দিন ধরে ডায়াবেটিস, কিডনি ও হার্টের জটিল রোগসহ নানা সমস্যায় ভোগ ছিলেন। গত সোমবার তিনি মারা যান।

আব্দুল বারি মজুমদার

কুমিল্লার মনোহরগঞ্জের সাতেশ্বার নিবাসী আব্দুল বারি মজুমদার (৯৪) বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুমের পিতা। তিনি স্ত্রী, দুই ছেলে ও ছয় মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বুধবার সকাল ১১টায় সাতেশ্বার ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজল ইসলাম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।