আম পাড়তে গিয়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ০৬ মে ২০২০, ২২:১৫

মুন্সীগঞ্জ প্রতিনিধি

টঙ্গীবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের পাইকপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানা গেছে, বুধবার সকালে পাইকপাড়া গ্রামের মফিজ শেখের মাদ্রাসাপড়ুয়া ছাত্র ইউসুফ (১২) আম পাড়তে বাড়ির ছাদে ওঠে। হঠাত্ সে ছাদের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। মারাত্মক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিত্সক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক ইউসুফকে মৃত ঘোষণা করেন। টঙ্গীবাড়ী থানার ওসি শাহ মো: আওলাদ হোসেন মামুন জানান, বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি।