ক্যাপশন নিউজ

আপডেট : ০৬ মে ২০২০, ২২:৫০

কয়েক দিন ধরে ভাই অসুস্থ থাকায় করোনা ভাইরাসের টেস্ট করিয়েছিলেন মুগদা জেনারেল হাসপাতালে; কিন্তু গতকাল সকালে ভাইয়ের অবস্থা খারাপ হওয়ায় তাকে ভর্তি করতে নিয়ে গিয়েছিলেন বক্ষব্যাধি হাসপাতালে। রিপোর্ট না থাকায় ভর্তি নেয়নি বক্ষব্যাধি হাসপাতাল কর্তৃপক্ষ। পরে মুগদা জেনারেল হাসপাতালে এসে অপেক্ষা করতে থাকেন রিপোর্টের জন্য। সকাল গড়িয়ে দুপুরে যখন ভাইয়ের টেস্টের রিপোর্ট পজিটিভ বলে জানতে পারেন ততক্ষণে মারা গেছেন প্রাণের ভাই। ভাইকে হারানোর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বোন খোরশেদা বেগম            —আব্দুল গনি