করোনা দুর্গতদের পাশে স্কুলছাত্রী সাফা

আপডেট : ০৭ মে ২০২০, ০০:২৫

করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মণিপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, শেওড়াপাড়া শাখার ৯ম শ্রেণির শিক্ষার্থী ইফফাত জাহান সাফা। তার লেখা দুটি বই বিক্রির টাকা এবং টিফিনের টাকা থেকে জমানো অর্থ ঝলক ফাউন্ডেশনের প্রকল্প ‘মানুষের আহার কার্যক্রম’-এ দান করেন। গতকাল বুধবার ঝলক ফাউন্ডেশনের পক্ষে এ অর্থ গ্রহণ করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ও ঝলক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মনসুর আহমেদ চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝলক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি এবং সভাপতি ড. জাহিদ আহমেদ চৌধুরী (বিপুল), সাফার বাবা সমাজবন্ধু মুহাম্মদ ইকবাল হোসেন, মাতা কবি আফিয়া রুবি এবং এসএস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও শক্তি ফাউন্ডেশনের জিএম মো. হুমায়ুন কবির শিমুল।