ক্যাপশন নিউজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ২১:৫০

বান্দরবানের মাহাবুবুর রহমান সড়কের আলীম উল্লাহ টাওয়ারে উত্তরা ব্যাংক লিমিটেডের ২৩৫তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন। ব্যাংকের নির্বাহী মহাব্যবস্থাপক মো. আশরাফ-উজ-জামান, উপমহাব্যবস্থাপক মো. রেজাউল করিম (আঞ্চলিক প্রধান চট্টগ্রাম), মো. রবিউল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন

০০

চট্টগ্রামের পটিয়ায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৬৮তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু। চট্টগ্রাম-১২ আসনের সংসদ সদস্য সামশুল হক চৌধুরী এবং এআইবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহামেদুল হক, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন

০০

কুষ্টিয়ার আমলায় দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ১০৬তম শাখা সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার চৌধুরী। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশীর আহমেদ এসময় উপস্থিত ছিলেন

০০

ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুন্সী সফিউল হক। সভায় অন্যান্য পরিচালক, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আউয়াল উপস্থিত ছিলেনত্