কথা চিরন্তন

আপডেট : ০৭ মে ২০২০, ২০:১৪

হাদিসের বাণী

 

কোনো মুসলিম যদি একটি বৃক্ষ রোপণ করে অথবা খেতে শস্য বপন করে যাতে মানুষ বা পশুপাখির খাদ্য মেলে, সেটাই তার পক্ষে সাদাকা বা পরহিত

 

তোমার ভাইকে দেখে আনন্দ প্রকাশ করা একটি পরহিত বা সাদাকা। মানুষকে সত্কর্ম করতে তাগিদ দেওয়া ও নিষিদ্ধ কর্ম সম্পাদনে বারণ করা সাদাকা বা পরহিত। কেউ অজানা স্থানে পথ হারালে তাকে পথ দেখানো, অন্ধজনকে চলতে সাহায্য করা, এসব তোমার পরহিত বা সাদাকার পুণ্য আনয়ন করে

 

সত্যিই তোমার দুটি গুণ আল্লাহ ও তার রসুল (স) ভালোবাসেন, আর তা হচ্ছে : সহিষ্ণুতা ও নম্রতা