বর্তমানে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। তবু অনেক শিক্ষার্থীকে এখনো গুনতে হচ্ছে ছাত্রাবাস কিংবা বাসা ভাড়ার টাকা। ছাত্রাবাস কিংবা বাসাবাড়ি মালিকদের কাছে অনুরোধ—এই দুর্যোগের সময় শিক্ষার্থীদের ভাড়ার জন্য চাপ দেবেন না। ভাড়া মওকুফ করুন অনুগ্রহ করে। আপনি যেমন রোজগারের কথা ভাবছেন, ঠিক তেমনি তারাও তাদের পরিবারের কথা ভাবছে যে, কোথায় পাবে এই দুঃসময়ে ভাড়ার টাকা? এটা অমানবিকতা দেখানোর সময় না। আশা করি ছাত্রাবাস কিংবা বাসাবাড়ির মালিকগণ বিষয়টি বিবেচনা করবেন।
প্লাবন শুভ
ফুলবাড়ী, দিনাজপুর
